অ্যাপস নিয়ে জোট বাঁধলো হুয়াওয়ে, অপো, ভিভো ও শাওমি

৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:২৪  
ট্রাম্প প্রশাসন কর্তৃক নিষিদ্ধ হওয়ার হুয়াওয়ে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে এর অ্যাপস গ্যালারিতে জনপ্রিয় থার্ড পার্টি অ্যাপ না থাকায়। আর এই পরিস্থিতি মোকাবেলায় চীনের অপর স্মার্টফোন জায়ান্ট শাওমি, ভিভো এবং অপোর সাথে জোট বেঁধেছে টেলিকম জায়ান্টটি। খবর জিএসএম এরিনা। নতুন এই জোটের ফলে অ্যাপস ডেভেলপাররা তাদের অ্যাপ এসব স্মার্টফোন নির্মাতা কোম্পানির ক্ষেত্রে আপলোড করার জন্য একটি একক জায়গা পাবে। গ্লোবাল ডেভেলপার সার্ভিস অ্যালায়েন্স (জিডিএসএ) নামের এই নতুন প্লাটফর্ম আগামী মার্চ নাগাদ যাত্রা শুরু করবে। মূলত ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, রাশিয়া, স্পেন, থাইল্যান্ড এবং ভিয়েতনামসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য রেখে কাজ করবে এই প্লাটফর্মটি। ডেভেলপাররা গেমস, মিউজিক, মুভিজ, বুকস, ম্যাগাজিনসহ অন্যান্য প্রোডাক্ট ক্যাটাগরিতে তাদের অ্যাপস আপলোড করতে পারবেন, যেটি এক জায়গাতে আপলোড করলেই এসব কোম্পানির আলাদা আলাদা অ্যাপ স্টোরে আপলোড হয়ে যাবে। জোটটি ওয়ান-স্টপ সেবার পাশাপাশি কনটেন্ট ডিস্ট্রিবিউশন, ডেভেলপমেন্ট সহায়তা, মার্কেটিং অপারেশন, ব্র্যান্ড প্রমোশন এবং গ্লোবাল ডেভেলপারদের জন্য ট্রাফিক মানিটাইজেশন করবে। ডিবিটেক/বিএমটি